News71.com
 Bangladesh
 25 Apr 21, 11:39 PM
 222           
 0
 25 Apr 21, 11:39 PM

ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন।। ১১ জুন অনুষ্ঠিত হবে

ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন।। ১১ জুন অনুষ্ঠিত হবে

নিউজ ডেস্কঃ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। মহামারি আকার ধারণ করা কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউজনিত কারণে ভর্তি পরীক্ষা আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন