News71.com
 Bangladesh
 25 Apr 21, 11:39 PM
 204           
 0
 25 Apr 21, 11:39 PM

ফুটেজ দেখেই তাণ্ডবে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।। স্বরাষ্ট্রমন্ত্রী

ফুটেজ দেখেই তাণ্ডবে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন জেলায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িদের ভিডিও ফুটেজ দেখেই গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দলটির নেতাদের সঙ্গে আলোচনা হলেও নৃশংস এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানী স্কুল প্রাঙ্গণে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, যারা অগ্নিসংযোগ করেছে, যারা ভাঙচুর করেছে, যাদের জন্য নিরীহ কতগুলো প্রাণ চলে গেছে তাদের শাস্তি ভোগ করতেই হবে। তদন্তের মাধ্যমে আমরা সঠিক প্রমাণ পেয়েছি, ভিডিও ফুটেজে যাদের আমরা দেখেছি, তাদেরকে আমরা আইনের মুখোমুখি করছি। কোনো গণগ্রেফতার করছি না বা কাউকে হয়রানি করার জন্যও গ্রেফতার করছি না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন