News71.com
 Bangladesh
 25 Apr 21, 11:37 PM
 239           
 0
 25 Apr 21, 11:37 PM

নির্দেশনা না মানলে আবারও কঠোর লকডাউন।। ওবায়দুল কাদের

নির্দেশনা না মানলে আবারও কঠোর লকডাউন।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ গণপরিবহনসহ সর্বত্র স্বাস্থ্যবিধি না মানা হলে আবারও কঠোর লকডাউন দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৫ এপ্রিল) তার সরকারি বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

ভিডিওবার্তায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে। এর আগে কোভিড-১৯ বিস্তার রোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে চলমান বিধি-নিষেধ কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন