News71.com
 Bangladesh
 25 Apr 21, 11:36 PM
 211           
 0
 25 Apr 21, 11:36 PM

সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে জ্বলে না ৮০ সড়কবাতি।।

সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে জ্বলে না ৮০ সড়কবাতি।।

নিউজ ডেস্কঃ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নবীনগর একটি জনগুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এখান থেকে দেশের দূরদূরান্তে যাতায়াত করে থাকে হাজারো যাত্রী। চলাচল করে পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।

বাসস্ট্যান্ড এলাকাজুড়ে রয়েছে কয়েকটি বিপণিবিতান। রয়েছে বাংলা ও চাইনিজ রেস্টুরেন্ট, জাতীয় স্মৃতিসৌধ, পর্যটকদের জন্য জয় রেস্তোঁরা, কুটিরশিল্প মার্কেট, দূরপাল্লা পরিবহনের টিকিট কাউন্টার, তিনটি পেট্রোল পাম্প, সেনা অডিটরিয়াম ও সেনা কমপ্লেক্স। পারাপারের জন্য রয়েছে দুটি ওভারব্রিজ। সেনা মার্কেটে সকাল থেকে রাত পর্যন্ত চলে কেনাবেচা। এ কারণে বাসস্ট্যান্ড এলাকাজুড়ে জনসাধারণের সুবিধার্থে সড়ক ও জনপথ বিভাগ থেকে মহাসড়কে দেওয়া হয়েছে সড়কবাতি। কিন্তু তা জ্বলে না। ফলে অন্ধকারে সুযোগ পেয়ে ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘঠিত হয়।

সড়ক ও জনপথ বিভাগের মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গাউস-উল হাসান বলেন, 'নবীনগর বাসস্ট্যান্ডে সড়কবাতি জ্বলে না- এটি আমার জানা ছিল না। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন