
নিউজ ডেস্কঃ দেশে ফেরার পর ১৪ দিনের পরিবর্তে ৩ দিন প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের সময়সীমা নির্ধারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। এতে দেশে এসে ছুটি কাটানোর কথা জানিয়েছেন প্রবাসীরা বাংলাদেশিরা। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছেন, পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে খুব শিগগিরই স্বাভাবিক হবে বিমান চলাচল। কাতার কিংবা অন্য দেশ থেকে আসা প্রবাসীদের জন্য ১৪ দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে কমানো হয়েছে এ সময়সীমা। এখন প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকতে হবে মাত্র ৩ তিন। বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে খুশি কাতার প্রবাসী বাংলাদেশিরা।