
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট-শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলতে প্রস্তুতি সেরেছেন মালিক-কর্মচারীরা। শপিংমলের সামনে জীবাণুনাশক টানেল, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। গত শুক্রবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা মোতাবেক আজ রোববার দেশের দোকানপাট-শপিংমল খুলেছে।