News71.com
 Bangladesh
 25 Apr 21, 08:52 PM
 237           
 0
 25 Apr 21, 08:52 PM

ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলা।।

ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলা।।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালীর বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জার বোন তাহেরা বেগমের (৬৯) বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডে মন্ত্রীর ছোট বোনের বাসা তাহেরা মঞ্জিলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

তাহেরা বেগমের অভিযোগ, তার বড় ছেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার বড় ছেলের সঙ্গে তার ছোট ভাই কাদের মির্জার সঙ্গে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে মির্জা কাদেরের কয়েকজন অনুসারী এই ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে। সেতুমন্ত্রীর ভাগিনা হুমায়ন রশীদ মিরাজ জানান, তার বড় ভাই ঢাকায় অবস্থান করছেন। ঘটনার সময় বাসার ভেতরে তিনি, তার মা ও তার স্ত্রী ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন