News71.com
 Bangladesh
 25 Apr 21, 08:50 PM
 250           
 0
 25 Apr 21, 08:50 PM

ফের করোনা পজিটিভ খালেদা জিয়া।।

ফের করোনা পজিটিভ খালেদা জিয়া।।

নিউজ ডেস্কঃ খালেদা জিয়ার করোনা টেস্ট লো-টাইটারে পজিটিভ এলেও তিনি কোভিড-১৯ থেকে সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি বলেন, আমরা আশা করছি যে উনি আগামী ৫-৬দিনের মধ্যে কোভিড সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাবেন। বাসায় অন্য যারা আক্রান্ত ছিল সবার পরীক্ষা করা হয়েছে। ম্যাডামসহ চারজন পজিটিভ আছেন। বাকিরা নেগেটিভ। তবে শারীরিকভাবে সবাই ভালো আছেন।

শনিবার(২৪ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান প্রফেসর এফএম সিদ্দিকী গণমাধ্যমকে এসব কথা বলেন। এর আগে রাত সাড়ে ১০টার দিকে তিনিসহ কয়েকজন চিকিৎসক গুলশানে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ডা. সিদ্দিকী বলেন, আজকে সবগুলো রিপোর্ট নতুন করে করা হয়েছে। ফিজিক্যালি ম্যাডাম খুব ভাল আছেন। উনার অবস্থা স্থিতিশীল আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন