News71.com
 Bangladesh
 24 Apr 21, 10:07 PM
 304           
 0
 24 Apr 21, 10:07 PM

রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১।। আহত ২

রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১।। আহত ২

নিউজ ডেস্কঃ রাঙামাটির রাজস্থলী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মো. মিজান (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই আরোহী। শনিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের আমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান ওই উপজেলার শফিপুর এলাকার আব্দুল জলিলের ছেলে। আহত দু’জনের পরিচয় জানা যায়নি। মিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন