
নিউজ ডেস্কঃ পটুয়াখালী জেলার গলাচিপার সিদ্দিক প্যাদা রোড এলাকায় গলদা চিংড়ির রেনু পোনা ক্রয় ও বিক্রয়ের দায়ে পাঁচ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই লাখ গলদা চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। শনিবার (২৪ এপ্রিল) সকালে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।