
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে দালালসহ নয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর রাতে ওই উপজেলার খোশালপুর মাঠ থেকে এক দালালসহ নয় বাংলাদেশিকে আটক করা হয়। তারা অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে চার জন পুরুষ, তিন জন নারী এবং দুই জন শিশু রয়েছে। আটকদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক বাংলাদেশিদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা করেছে।