News71.com
 Bangladesh
 24 Apr 21, 10:04 PM
 344           
 0
 24 Apr 21, 10:04 PM

রিমান্ড শেষে বিএনপি নেত্রী নিপুণ রায় কারাগারে।।

রিমান্ড শেষে বিএনপি নেত্রী নিপুণ রায় কারাগারে।।

নিউজ ডেস্কঃ বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যা চেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানার দায়ের করা মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এ মামলায় চারদিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই বিলাল আল আজাদ নিপুণ রায়কে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত ২৮ মার্চ তাকে আটক করে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন