News71.com
 Bangladesh
 24 Apr 21, 10:01 PM
 281           
 0
 24 Apr 21, 10:01 PM

করোনা আপডেট।। একদিনে ৮৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৭ জনে

করোনা আপডেট।। একদিনে ৮৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৭ জনে

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৩ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫২ জনে। এ ছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৯৭ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনে। আজ শনিবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ দিন সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ৪৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন