News71.com
 Bangladesh
 24 Apr 21, 10:00 PM
 210           
 0
 24 Apr 21, 10:00 PM

ভারত থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন।।

ভারত থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন।।

নিউজ ডেস্কঃ ভারত থেকে আটকে পড়া কোনো বাংলাদেশি নাগরিক স্থল বন্দর দিয়ে ফিরলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ২২ এপ্রিল এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চলমান লকডাউনে বিদেশ থেকে প্রবাসী নাগরিকরা ফেরার পর কোয়ারেন্টিনের বিষয়ে আলোচনা হয়। এসময় সিদ্ধান্ত নেওয়া হয়, লকডাউনে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা স্থল বন্দর দিয়ে দেশে আসতে পারবেন। তবে ফেরার পর তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। স্থানীয় প্রশাসন তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন