News71.com
 Bangladesh
 24 Apr 21, 09:55 PM
 213           
 0
 24 Apr 21, 09:55 PM

জীবিকার তাগিদে আবারো ঢাকামুখী হচ্ছে মানুষ।।

জীবিকার তাগিদে আবারো ঢাকামুখী হচ্ছে মানুষ।।

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে চলমান লকডাউন ধীরে ধীরে শিথিল হচ্ছে। এরই মধ্যে আগামীকাল (রবিবার) থেকে দোকান-পাট খোলার নির্দেশনা দিয়েছে সরকার। মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এদিকে, লকডাউন শিথিলের আভাস পেয়ে জীবিকার তাগিদে আবারো ঢাকামুখী হচ্ছে মানুষ।

লকডাউন শিথিল হওয়ার খবরে রাজধানী ফেরত মানুষের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ আজ শনিবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফেরিতে পদ্মা পার হয়ে পাটুরিয়া ঘাটে এসে রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছে। গণপরিবহণ বন্ধ থাকায় প্রাভেটকার, সিএনজি, মোটরসাইকেল করে প্রায় পাঁচ গুন বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ফিরছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন