News71.com
 Bangladesh
 24 Apr 21, 09:54 PM
 212           
 0
 24 Apr 21, 09:54 PM

টিকা পেতে ভারতের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।। পররাষ্ট্রমন্ত্রী

টিকা পেতে ভারতের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।। পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকার সেরাম ইনস্টিটিউট থেকে প্রতিশ্রুত ভ্যাকসিন পেতে সার্বক্ষণিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। পুরো ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ওখান থেকে ভ্যাকসিন পেতে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। শনিবার (২৪ এপ্রিল) সকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি বিকল্প উৎস থেকে ভ্যাকসিন পেতে বাংলাদেশ সব প্রস্তুতি শেষ করেছে। কী প্রক্রিয়ায় সেটি শুরু হবে, তা এখন শুধু সময়ের ব্যাপার। শুক্রবার (২৩ এপ্রিল) তিনি জানান, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-৫ দেশেই উৎপাদনের জন্য মস্কো-ঢাকা সম্মত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে টিকা উৎপাদন করতে রাশিয়ার প্রস্তাবে আমরা একমত হয়েছি। কারণ আমরা সেটা তৃতীয় দেশেও বিক্রি করতে পারব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন