News71.com
 Bangladesh
 24 Apr 21, 09:38 PM
 201           
 0
 24 Apr 21, 09:38 PM

আমাদের করোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে।। ওবায়দুল কাদের

আমাদের করোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ করোনার সাথে লড়াই করার পাশাপাশি উন্নয়ন কাজও নিশ্চিত করতে হবে স্বাস্থ্য বিধি মেনে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্য বিধি মানতে হবে কঠোরভাবে। সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোনের কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৪ এপ্রিল) সকাল সোয়া ১১টায় সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোন কার্যালয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স সংযুক্ত হন মন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, করোনাকাল কবে শেষ হবে তা অনিশ্চিত। আমাদের করোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের শাস্তির আওতায় আনতে হবে। বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তারাই উদ্বিগ্ন যারা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। সবাইকে অপপ্রচার ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান সড়ক মন্ত্রী। ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন প্রকল্পের অগ্রগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। পায়রা ও বেকুটিয়া সেতু নির্মাণ কাজ যথাসময়ে শেষ করার তাগিদ দিয়েছেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন