News71.com
 Bangladesh
 24 Apr 21, 09:34 PM
 218           
 0
 24 Apr 21, 09:34 PM

কর্মসংস্থানে ধীরেগতি হলেও দ্রুত ঘুরবে বিশ্বের অর্থনীতি।। রয়টার্স

কর্মসংস্থানে ধীরেগতি হলেও দ্রুত ঘুরবে বিশ্বের অর্থনীতি।। রয়টার্স

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির কারণে থমকে যাওয়া বৈশ্বিক অর্থনীতি এ বছরই দারুণভাবে ঘুরে দাঁড়াতে প্রস্তুত রয়েছে। তবে যে গতিতে অর্থনীতি পুনরুদ্ধার হবে, ঠিক সেই গতির সঙ্গে তাল মিলিয়ে কর্মসংস্থান বাড়বে না। বিভিন্ন দেশের ৫০০ অর্থনীতিবিদ নিয়ে পরিচালিত জরিপের ফলাফলের ভিত্তিতে এক প্রতিবেদনে রয়টার্স এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বড় অর্থনীতিগুলোর শক্তিশালী অবস্থানের ওপর নির্ভর করে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে অনেক। এর গতি হতে পারে ১৯৭০ সালের গতির থেকেও বেশি। অর্থনীতিবিদদের এমন প্রত্যাশার মূলে রয়েছে বিপুল পরিমাণ তারল্যের জোগান, অপ্রত্যাশিত বাজেট সহায়তা, টিকাচালিত পুনরুদ্ধার কার্যক্রম, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপ এবং গতিশীলতা বজায় রাখতে পরিস্থিতি অনুযায়ী অর্থনৈতিক কার্যক্রমের খাপ খাওয়ানোর ধারাবাহিকতা।

চলতি বছরের মার্চ মাসজুড়ে চলা রয়টার্সের জরিপে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়লে অর্থনীতির গতি হারানোর শঙ্কার প্রশ্নে বিভক্ত মত দিয়েছেন অর্থনীতিবিদরা। তবে ২০২১ সালে বিশ্বের ৪৪টি দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হতে যাচ্ছে—এ বিষয়ে জরিপে অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশই একমত। এই হার তিন মাস আগে পরিচালিত জরিপের চেয়ে বেশি। মূলত যুক্তরাষ্ট্রের অর্থনীতির নেতৃত্বে বৈশ্বিক অর্থনীতির এই পুনরুদ্ধার গতি পেতে যাচ্ছে এবং এ বছর চীনের প্রবৃদ্ধির হারও মহামারিপূর্ব পর্যায়ে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন