
নিউজ ডেস্কঃ অগ্রিম টাকা নিয়ে ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, 'আমরা সেরাম ইনস্টিটিউটকে টিকা পেতে অগ্রিম টাকা দিয়েছি। আর কোনো দেশ অগ্রিম টাকা দেয়নি, এমনকি ভারতও দেয়নি। সুতরাং আমাদেরকে টিকা দিতেই হবে।'
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গত ১৫ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নেন পাপন। তিনি বলেন, সরকার সেরামকে অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী ভ্যাকসিন দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য না। সরকারের উচিত স্পষ্ট ভাষায় সেরামকে বলে দেয়া যে অগ্রিম টাকা অনুযায়ী ভ্যাকসিন আমাদের দিতেই হবে।