
নিউজ ডেস্কঃ গত রবিবার (১৮ এপ্রিল) গ্রেপ্তার হওয়া হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার-পরবর্তী সময়ে ভয়ংকর নির্যাতন করা হয়েছে। নিজের কাছে এর প্রমাণ আছে বলে দাবি করছেন লন্ডনে বসবাসকারী বিএনপি নেতা শামীম।
গত সোমবার জুনায়েদ আহমেদ নামের একটি ফেসবুক পেজ ও বিডি এসকে মিডিয়া নামের ইউটিউব চ্যানেল থেকে শামীম নামের ওই ব্যক্তির লাইভ সম্প্রচার হয়। সেখানে তিনি অভিযোগ করেন মামুনুল হককে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। লন্ডনে যারা শামীমকে চিনেন তারা কিছুটা অবাক হয়েছেন তার অভিনয় ক্ষমতা দেখে। যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের সাধারণ নেতাকর্মীরাও বিষয়টিতে বিব্রত। যুক্তরাজ্য বিএনপিতে কোনো পদে না থাকলেও সব সভা সমিতি ও আন্দোলনে শামীমকে দেখা যায় সামনের কাতারে।
শামীম বলেন, যেসব পুলিশ কর্মকর্তা মামুনুলকে নির্যাতন করেছেন তাদের একজন তার বন্ধু, তিনিই তাকে জানিয়েছেন। তার কাছে এই নির্যাতনের প্রমাণ আছে। শামীম লন্ডনে বসেই বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম সম্পাদক ও বরগুনা জেলা বিএনপির সহ সভাপতি পদে আছেন বলে জানিয়েছেন। মামুনুল হককে নির্যাতন করেছে বলে যে বক্তব্য দিয়েছেন তার কোনো প্রমাণ আছে কী না? বারবার প্রমাণ দিতে বললেও শামীম তা এড়িয়ে যান।