News71.com
 Bangladesh
 23 Apr 21, 09:40 PM
 267           
 0
 23 Apr 21, 09:40 PM

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৩ নেতাকে হত্যার হুমকি।।

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৩ নেতাকে হত্যার হুমকি।।

নিউজ ডেস্কঃ মোবাইল ফোনে কল করে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নোয়াখালী জেলা আওয়ামী লীগের তিন নেতাকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্ত। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমের মোবাইলে কল করে এই হুমকি দেয় অপরিচত এক ব্যক্তি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সেতুমন্ত্রী ছাড়াও এই তালিকায় রয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম। এ এইচ এম খায়রুল আনম সেলিম হুমকির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, একটি নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয়, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে, আমাকে এবং নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে হত্যা করা হবে। কারণ, আমরা নাকি নোয়াখালী ডিসি, এসপিকে বাঁচানোর চেষ্টা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন