News71.com
 Bangladesh
 23 Apr 21, 09:37 PM
 266           
 0
 23 Apr 21, 09:37 PM

ঢাকা মেট্রোরেলের আরো ৬ কোচ দেশের পথে।।

ঢাকা মেট্রোরেলের আরো ৬ কোচ দেশের পথে।।

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোরেলের জন্য জাপানে নির্মিত আরো ছয়টি কোচ মোংলা বন্দরের উদ্দেশে জাপান ছেড়েছে। আজ বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে জাহাজীকরণ শেষে কোবে সমুদ্রবন্দর থেকে জাপান ছেড়েছে দ্বিতীয় চালানের ছয় সেট ট্রেন। এগুলো ১৬ জুনের মধ্যে মোংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এমআরটি-৬ রুটের জন্য জন্য মোট ২৪ সেট ট্রেন সরবরাহ করবে জাপান। ছয় সেট ট্রেন এরইমধ্যে দেশে পৌঁছে বসেছে রেলট্র্যাকে। আরো ছয় সেট ট্রেন বাংলাদেশের উদ্দেশে জাপান ছেড়েছে। ২৪ সেট ট্রেনের জন্য মোট ব্যয় হচ্ছে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা। জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়ামকে ২৪ সেট ট্রেন নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর। চলমান করোনা সংকটেও বিশেষ উদ্যোগে থার্ড পার্টি ইন্সপেকশনের মাধ্যমে প্রথম মেট্রো ট্রেনসেট দেশে পৌঁছে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন