News71.com
 Bangladesh
 23 Apr 21, 09:36 PM
 284           
 0
 23 Apr 21, 09:36 PM

হেফাজতে ইসলামের দুই নেতা ৯ দিনের রিমান্ডে।।

হেফাজতে ইসলামের দুই নেতা ৯ দিনের রিমান্ডে।।

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে ৫ দিন ও ঢাকা মহানগর কমিটির সহ-দফতর সম্পাদক মাওলানা এহেতাসুমুল হক সাখী বিন জাকিরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। শুক্রবার পল্টন থানার দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন