News71.com
 Bangladesh
 23 Apr 21, 09:14 PM
 258           
 0
 23 Apr 21, 09:14 PM

করোনায় মারা গেলেন সাহিত্যিক সাঈদ আহমদ আনীস।।

করোনায় মারা গেলেন সাহিত্যিক সাঈদ আহমদ আনীস।।

নিউজ ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই সাহেব বাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশক সাঈদ আহমদ আনীস (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৬ এপ্রিল রাতে সাঈদ আহমদ আনীসের স্ত্রী সুলতানা ইয়াসমীনও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সাঈদ আহমদ আনীস একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম কবি, দার্শনিক, গবেষক ও বহু ভাষাবিদ মনিরউদ্দীন ইউসুফের ছেলে। তার মৃত্যুতে কিশোরগঞ্জের কবি মনিরউদ্দীন ইউসুফ স্মৃতি ও গবেষণা পরিষদের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক মু.আ. লতিফ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও তার মৃত্যুতে কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন