News71.com
 Bangladesh
 23 Apr 21, 09:12 PM
 233           
 0
 23 Apr 21, 09:12 PM

করোনা আপডেট।। একদিনে ৮৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৬২৯ জনে

করোনা আপডেট।। একদিনে ৮৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৬২৯ জনে

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনে। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন