
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী চলমান ‘কঠোর লকডাউন’ এর মাঝেই দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (২৩ এপ্রিল) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ এপ্রিল (রোববার) থেকে দোকানপাট ও শপিংমল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি। এর আগে গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার (২০ এপিল) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করা হয়।