News71.com
 Bangladesh
 23 Apr 21, 12:47 PM
 250           
 0
 23 Apr 21, 12:47 PM

হাওরের ধান কাটায় শ্রমিক সংকট নেই।। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

হাওরের ধান কাটায় শ্রমিক সংকট নেই।। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্কঃ হাওরের ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক ও যন্ত্রপাতি রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গত বছর হাওরের ধান কাটার জন্য যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল, এ বছরও সেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের নিয়ে আসা হয়েছে। এ মুহূর্তে হাওরে ধান কাটার জন্য শ্রমিকের কোনো সংকট নেই। একই সঙ্গে কম্বাইন হারভেস্টার, রিপারসহ পর্যাপ্ত ধান কাটার যন্ত্র হাওরে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে হাওরের প্রায় ৪০ শতাংশ ধান কাটা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে অনলাইনে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ধান কাটায় এগিয়ে আসার ও সহযোগিতার আহ্বান জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন