
নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলি দক্ষিণ দনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমিনুল ইসলাম ডালিম (৩২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে দক্ষিণ দনিয়া ইতালি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ডালিমের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর।