News71.com
 Bangladesh
 23 Apr 21, 12:36 PM
 223           
 0
 23 Apr 21, 12:36 PM

হেফাজতের আইটি টিম নাশকতার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে।। র‍্যাব

হেফাজতের আইটি টিম নাশকতার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে।। র‍্যাব

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের কয়েকজন নেতাকে গ্রেফতারের পর নাশকতা উদ্দেশ্যে বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিভিন্ন পুরনো ভিডিও ‘লাইভ’ আকারে প্রচার করা হয়েছে। এভাবে পুরনো ভিডিও ছড়িয়ে গুজব রটানোয় জড়িতদের শনাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে র‍্যাব সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, হেফাজতে ইসলামের আইটি টিম নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে পুরনো ভিডিও ‘লাইভ’ আকারে ছড়াতো। যারা এ ধরনের অ্যাপস ব্যবহার করেছে তাদেরকে র‍্যাবের সাইবার মনিটরিং সেল শনাক্ত করেছে। জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল, ঠিক তখন থেকেই একটি কুচক্রী মহল দেশব্যাপী বিশৃঙ্খলা-অরাজকতা সৃষ্টি করতে বিভিন্ন ধরনের নাশকতামূলক ও উসকানিমূলক বক্তব্য দিয়েছে। র‍্যাব এসব ব্যক্তি বা দলকে বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে। এসব অপরাধী শনাক্তে র‍্যাবের গোয়েন্দা শাখা অভিযান অব্যাহত রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন