News71.com
 Bangladesh
 22 Apr 21, 03:29 PM
 291           
 0
 22 Apr 21, 03:29 PM

স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ স্থাপন করল বাংলাদেশ পুলিশ।।

স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ স্থাপন করল বাংলাদেশ পুলিশ।।

নিউজ ডেস্কঃ বেতার যোগাযোগে এক নবদিগন্তের সূচনা করল বাংলাদেশ পুলিশ। প্রথমবারের মতো স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ স্থাপন করেছে তারা। ভিস্যাট- প্রযুক্তির সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে নোয়াখালীর ভাসানচর থানা এবং রোহিঙ্গা ক্যাম্প ও ঢাকাসহ অন্যান্য কয়েকটি ইউনিটের সঙ্গে বুধবার (২১ এপ্রিল) সরাসরি যোগাযোগ স্থাপন করতে পেরেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেতারের এই স্যাটালাইট যোগাযোগের ফলে ঘূর্ণিঝড়সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গম এলাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন