
নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে ডুবে হৃদয় ইসলাম (৮) ও আল আমিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বেংহাড়ী ইউনিয়নের মানিকপির শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হৃদয় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে ও আল-আমিন ,হাসান আলীর ছেলে। দুই শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় ও আল-আমিন বাড়ির বাইরে খেলা করছিল। এক সময় খেলার ছলে করতোয়া নদীর পাড়ে গেলে অসাবধানতাবসত নদীতে দুজনে পড়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে করতোয়া নদীর কিনারায় পানিতে মৃত অবস্থায় তাদের ভাসতে দেখে। তাৎক্ষণিক স্থানীয়রা নদী থেকে তাদের দুইজনের মৃতদেহ উদ্ধার করে।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নদীর পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।