News71.com
 Bangladesh
 22 Apr 21, 03:25 PM
 235           
 0
 22 Apr 21, 03:25 PM

যুদ্ধাপরাধীদের মতো করে হেফাজতের বিচার হবে।।

যুদ্ধাপরাধীদের মতো করে হেফাজতের বিচার হবে।।

নিউজ ডেস্কঃ সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টায় মরিয়া হেফাজতে ইসলাম। সে লক্ষ্যে সংগঠনটির শীর্ষ নেতারা সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেছেন। তবে হেফাজতের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তার অভিযান ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। এ ব্যাপারে সরকার ও আওয়ামী লীগ কঠোর অবস্থানেই রয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। তাদের অনেক ছাড় দেওয়া হয়েছে। সবাইকে আইনের আওতায় আসতে হবে। এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বৈধ সরকার ক্ষমতায়। সেখানে রাষ্ট্রীয় সম্পদে আগুন, ভাঙচুর ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো সহ্য করা হবে না। তালেবানি কায়দা, পাকিস্তানি কায়দা এ দেশে চলবে না। যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার হয়েছে, তাদেরও সেইভাবে বিচার হবে।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলামের কর্মসূচি থেকে সরকারি অফিসসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, ব্যাপক সহিংসতা ও ধ্বাংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়। এই ঘটনার ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে সংগঠনটির এক ডজনেরও বেশি শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরাও গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন