News71.com
 Bangladesh
 21 Apr 21, 11:19 PM
 282           
 0
 21 Apr 21, 11:19 PM

হেফাজত নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলার দাবি জাসদের।।

হেফাজত নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলার দাবি জাসদের।।

নিউজ ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ বুধবার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ‘তাণ্ডবি’ হেফাজতি রাজনৈতিক মোল্লাদের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও-ভাঙচুর-লুটপাট-আগুন সন্ত্রাস-রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ক্ষতি ও ধ্বংস-সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাতের অভিযোগে দায়েরকৃত মামলার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্র-সংবিধানকে অস্বীকার এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের সুনির্দিষ্ট অপরাধে রাষ্ট্রদোহিতা এবং সরকার উৎখাতের অপচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে সুনির্দিষ্ট মামলা দায়েরের দাবি করা হয়। এ ছাড়া হেফাজতি রাজনৈতিক মোল্লাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিবৃতিদাতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন