News71.com
 Bangladesh
 21 Apr 21, 11:05 PM
 225           
 0
 21 Apr 21, 11:05 PM

পঞ্চগড়ে তৃতীয় বার ‘রেড কোরাল কুকরি' সাপ উদ্ধার।।

পঞ্চগড়ে তৃতীয় বার ‘রেড কোরাল কুকরি' সাপ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে তৃতীয় বারের মতো নতুন প্রজাতির আরেকটি ‘রেড কোরাল কুকরি' সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলার কামাত কাজল দিঘী ইউনিয়নের টুনিরহাট গ্রামে শহিদুজ্জামান শহিদের বাড়িতে সাপটিকে আটক করা হয়। বুধবার (২১ এপ্রিল) বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে রাতে সাপটি অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় বন্যপ্রাণী এবং প্রকৃতি ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহ।

জানা যায়, মঙ্গলবার (২০ এপ্রিল) বাড়ির পাশে থাকা বাঁশ বাগান থেকে রাত ৮টার সময় সাপটি বের হয়ে শহিদুজ্জামান শহিদের বাড়ির আঙিনায় যায়। এ সময় বাড়ির লোকজন সাপটিকে দেখে চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা রেড কোরাল কুকরি সাপটি অক্ষত অবস্থায় আটক করে শহিদের কাছে রাখে। খবর পেয়ে বুধবার দুপুরে ওই বাড়িতে গিয়ে সাপটি শহিদের কাছ থেকে বুঝে নেয় ফিরোজ আল সাবাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন