News71.com
 Bangladesh
 21 Apr 21, 11:05 PM
 235           
 0
 21 Apr 21, 11:05 PM

কর কমিশনার আলী আসগরের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক।।

কর কমিশনার আলী আসগরের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক।।

নিউজ ডেস্কঃ কর বিভাগের কর্মকর্তা কমিশনার মো. আলী আসগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২১ এপ্রিল) এক শোকবার্তায় অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে ও অর্থমন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবাইকে গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় অর্থমন্ত্রী বলেন, আলী আসগর ত্রয়োদশ বিসিএসের কর ক্যাডারের একজন মেধাবী, দক্ষ ও চৌকষ কর্মকর্তা ছিলেন। কর আপিল জোন-৩ এ কমিশনার হিসেবে কর্মরত আলী আসগর কর বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন