News71.com
 Bangladesh
 21 Apr 21, 11:05 PM
 232           
 0
 21 Apr 21, 11:05 PM

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ১৫০ মণ জাটকা জব্দ।।

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ১৫০ মণ জাটকা জব্দ।।

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়ত সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ কেজি (১৫০ মণ) জাটকা জব্দ করেছে মাওয়া নৌ পুলিশের একটি দল। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, বুধবার (২১ এপ্রিল) ভোরে পদ্মা নদীর মাওয়া মৎস্য আড়তের ঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

একটি স্পিডবোট থেকে জাটকা মাছ ড্রামে করে নদীর কিনারে নামিয়ে ভ্যানে উঠিয়ে আড়তে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকার মালিক পালিয়ে যায়।পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন