News71.com
 Bangladesh
 21 Apr 21, 11:02 PM
 229           
 0
 21 Apr 21, 11:02 PM

মুন্সিগঞ্জে ৮ হাজার কেজি পঁচা খেঁজুর জব্দ।। ৩ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জে ৮ হাজার কেজি পঁচা খেঁজুর জব্দ।। ৩ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের এলাইড হিমাগারে অভিযান চালিয়ে ৮ হাজার কেজি খাওয়ার অনুপযোগী পঁচা খেঁজুর জব্দ করা হয়েছে। জব্দকৃত খেজুরের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ সময় হিমাগারের ম্যানেজার আতাউল্লাহকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২১ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, নিয়মানুযায়ী যথাযথভাবে সংরক্ষণের অভাবে খেঁজুরগুলো নষ্ট হয়ে খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। এই নষ্ট খেঁজুরই বাজারজাত করা হচ্ছিল। ফাঙ্গাস জমে যাওয়া এই পঁচা খেঁজুর খেলে মানুষের রোগাক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। তাই নিরাপদ খাদ্য আইন ২০১৩ ধারা অনুসারে হিমাগারের ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত খেঁজুর নদীর পাড়ে বালুর নিচে পুঁতে ধ্বংস করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন