News71.com
 Bangladesh
 21 Apr 21, 01:36 PM
 267           
 0
 21 Apr 21, 01:36 PM

  এবার নুরের বিরুদ্ধে রাজশাহীতে মামলা দায়ের।।

   এবার নুরের বিরুদ্ধে রাজশাহীতে মামলা দায়ের।।

নিউজ ডেস্কঃ ফেসবুক লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে বক্তব্য দেওয়ার অভিযোগে নুরুল হক নুরের বিরুদ্ধে এবার রাজশাহীতে মামলা হয়েছে। ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারেন না’—এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলাটি করেছেন যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি। বুধবার (২১ এপ্রিল) নগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন তিনি। মামলায় নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আওয়ামী লীগ নেতাকর্মীদের হেয় করার অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বলেন, ভিপি নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য রেখেছেন, একজন মুসলামান হিসেবে আমি কষ্ট পেয়েছি। কে মুসলমান, তার সার্টিফিকেট নুরকে দেওয়ার অধিকার কেউ দেয়নি। এ কারণে তিনি মামলাটি করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবরাণ চন্দ্র বর্মণ জানান, বাদীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করতে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে একই অভিযোগে নুরুল হক নুরের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন