News71.com
 Bangladesh
 21 Apr 21, 01:25 PM
 326           
 0
 21 Apr 21, 01:25 PM

হেফাজত নেতা আতাউল্লাহ আমীন গ্রেফতার।।

হেফাজত নেতা আতাউল্লাহ আমীন গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ এবার র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। মঙ্গলবার (২০ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে তাকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম। হেফাজত নেতা আতাউল্লাহ আমীনের বিরুদ্ধে ২০১৩ সালের সহিংসতা মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন