News71.com
 Bangladesh
 21 Apr 21, 01:14 PM
 228           
 0
 21 Apr 21, 01:14 PM

ধর্মীয় মূল্যবোধে আঘাত।। চট্টগ্রামে নূরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় মূল্যবোধে আঘাত।। চট্টগ্রামে নূরের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নুরুল হক নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামেও ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে নিজেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয় দিয়ে নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন আজিজ মিসির।

নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে একটি এজাহার দেওয়া হয়েছে। আমরা তা গ্রহণ করেছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।’ এর আগে গত ১৪ এপ্রিল বিকেলে ফেসবুক লাইভে আসেন নুরুল হক নূর। সেখানে তিনি বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন