News71.com
 Bangladesh
 21 Apr 21, 09:16 AM
 262           
 0
 21 Apr 21, 09:16 AM

২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন।।

২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন।।

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান ‘সর্বাত্মক লকডাউনের’ মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এ সময়ে সড়কে সব ধরনের পরিবহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এ বিষয়ে আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সড়কে সব ধরনের পরিবহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করে পুনরায় বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (২০ এপ্রিল) সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সড়কে সব ধরনের পরিবহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এসময়ে সড়কে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে, পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন