
নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়নগর গ্রামে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল, ল্যাপটপ, ২৭৩ সিমকার্ড ও নগদ ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রায়নগর গ্রামে একটি প্রতারক চক্র বিকাশের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।
এমন অভিযোগের ভিত্তিতে র্যাব ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. খোরশেদ আলম ও স্কোয়াড কমান্ডার মাহিদুল হাসানের নেতৃত্বে মঙ্গলবার (২০ এপ্রিল) ভোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফারুক মাতুব্বর (৩৫), সুমন হোসেন (২৮), আনোয়ার হোসেন (২১), শফিকুল ইসলাম (২৩) ও সজিব মাতুব্বরকে (১৯) আটক করে।