News71.com
 Bangladesh
 21 Apr 21, 09:13 AM
 220           
 0
 21 Apr 21, 09:13 AM

অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার বিকল্প নেই।। মন্ত্রী তাজুল ইসলাম

অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার বিকল্প নেই।। মন্ত্রী তাজুল ইসলাম

নিউজ ডেস্কঃ নিয়মিত কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত লোকবল নিয়োগ না দিতে দেশের সব পৌরসভার মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। মঙ্গলবার (২০ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে দেশের সব পৌরসভার মেয়রদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

তাজুল ইসলাম বলেন, পৌরসভাগুলোতে নিয়মিত কর্মচারীর বেতন-ভাতা সময়মতো পরিশোধ না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে অপ্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে তাদের বেতন দেওয়া হচ্ছে বলে অনেক অভিযোগ আসে। অতিরিক্ত কর্মচারী নিয়োগের ফলেই পৌরসভার কর্মচারীদের মাসের পর মাস বেতন-ভাতা বকেয়া থাকছে উল্লেখ করে মন্ত্রী এ বিষয়ে সব মেয়রকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পৌর মেয়রদের আয় ও উৎপাদনমুখী এবং সেবামূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে তাজুল ইসলাম করোনা মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গৃহীত চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বলেন। তিনি বলেন, লকডাউন যত বাড়বে দেশের অর্থনীতির ওপর তত চাপ বাড়বে। তাই অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার বিকল্প নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন