News71.com
 Bangladesh
 20 Apr 21, 03:52 PM
 266           
 0
 20 Apr 21, 03:52 PM

করোনার ভ্যাকসিনকে সর্বজনীন পণ্য ঘোষণা করা উচিত।। প্রধানমন্ত্রী

করোনার ভ্যাকসিনকে সর্বজনীন পণ্য ঘোষণা করা উচিত।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনার ভ্যাকসিনকে সর্বজনীন পণ্য ঘোষণা করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দুর্যোগময় এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বসম্প্রদায়কে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে বোয়াও ফোরাম ফর এশিয়া'র উদ্বোধনী অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) প্রচারিত পূর্ব রেকর্ড করা ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা। সবার জন্য করোনা ভাইরাস টিকা নিশ্চিতে অন্য দেশগুলোকেও সেটি উৎপাদনে সহায়তা দিতে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনা মোকাবিলায় পারস্পরিক শক্তিশালী অংশীদারিত্ব প্রয়োজন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোভিড-১৯ ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত। সর্বজনীন ভ্যাকসিন কাভারেজ অর্জনের লক্ষ্যে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর উচিত অন্য দেশগুলোকে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা। ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর করতে সব দেশের একসঙ্গে কাজ করা দরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন