News71.com
 Bangladesh
 20 Apr 21, 03:47 PM
 257           
 0
 20 Apr 21, 03:47 PM

জামালপুরে তিন ভুয়া পুলিশ গ্রেপ্তার।।

জামালপুরে তিন ভুয়া পুলিশ গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ জামালপুর পৌর এলাকার শেখেরভিটার মির্জা আজম চত্বর এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই কালে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন জামালপুর শহরের ইকবালপুর এলাকার মো.বাদশা মিয়া (২৮), কাচারীপাড়া এলাকার মো. মাকসুদুর রহমান (২৮) ও বোষপাড়া এলাকার মো. মোশারফ হোসেন। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ছিনতাইকৃত টাকা জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন