News71.com
 Bangladesh
 20 Apr 21, 03:40 PM
 254           
 0
 20 Apr 21, 03:40 PM

বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত।।

বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত।।

নিউজ ডেস্কঃ হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর চালিয়েছে হেফাজতকর্মীরা। বাগেরহাটের মোল্লাহাটে হেফাজতকর্মীদের হামলায় থানার ওসিসহ পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। অন্যদিকে চাঁদপুরের কচুয়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। আর গাজীপুরের কালিয়াকৈরে পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন হেফাজত নেতাকর্মীরা। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মোল্লাহাটে হেফাজতকর্মীদের হামলায় থানার ওসি কাজী গোলাম কবিরসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে হেফাজতকর্মীদের বিক্ষোভ চেষ্টায় বাধা দেওয়ায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত হলে হেফাজতকর্মীরা পালিয়ে যান। এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন