
নিউজ ডেস্কঃ ফেনীতে পুলিশ-যুবক হাতাহাতির ঘটনায় পুলিশের এসআই যশমন্ত মজুমদারকে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, 'ওই যুবক মানসিকভাবে অসুস্থ। সে কারণে তিনি এ ধরনের আচরণ করেছেন। এ ঘটনায় পুলিশ আরো দায়িত্বশীল আচরণ করতে পারত'।
দায়িত্বশীল আচরণ না করায় ঘটানাস্থলে নিয়োজিত এসআই যশমন্ত মজুমদারকে শাস্তি হিসেবে ফেনী মডেল থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন এসআই, একজন এএসআই ও একজন কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগী ব্যবস্থা নেওয়া হবে।