News71.com
 Bangladesh
 20 Apr 21, 03:36 PM
 228           
 0
 20 Apr 21, 03:36 PM

অবসরে পাঠানো হলো সোনারগাঁয়ের সেই ওসিকে।।

অবসরে পাঠানো হলো সোনারগাঁয়ের সেই ওসিকে।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে। এর আগে তাকে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সে বদলি করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, সোনারগাঁওয়ের একটি রিসোর্টে কথিত দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধের পর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ছাড়িয়ে নিতে ব্যাপক তাণ্ডব চালায় সংগঠনটির নেতাকর্মীরা। তাণ্ডবের সময় পুলিশ নির্লিপ্ত ছিল বলে অভিযোগ ওঠে।

সোমবার (১৯ এপ্রিল) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তার অবসরে যাবার সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুলের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বিধি মোতাবেক অবসরজনিত সকল সুবিধা পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন