
নিউজ ডেস্কঃ কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরকার কৃষি অর্থনীতি ও শিল্পকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উৎপাদিত পণ্য বাজারজাত ও রফতানির পরিবেশ সুগম করতেও কৃষিবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা চালানো হচ্ছে। সোমবার (১৮ এপ্রিল) আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভিডিও ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় মহামারি প্রতিরোধে সরকারের দেয়া বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে কৃষিকে আমারা গুরুত্ব দিচ্ছি। এবং কৃষি ভিত্তিক অর্থনীতি আমাদের এগিয়ে নিয়ে যাবে। কৃষি-অর্থনীতির সঙ্গে সঙ্গে শিল্পের দিকেও বিশেষ নজর দিয়েছি। সরকার প্রধান বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, যেখানে বেশি জনসমাগম সেখানে না যাওয়া, দূরত্ব বজায় রেখে চলতে হবে।