News71.com
 Bangladesh
 20 Apr 21, 03:24 PM
 244           
 0
 20 Apr 21, 03:24 PM

দেশে তাপমাত্রা রেকর্ড যশোরে ৪০ ডিগ্রি সেলসিয়াস।।

দেশে তাপমাত্রা রেকর্ড যশোরে ৪০ ডিগ্রি সেলসিয়াস।।

নিউজ ডেস্কঃ দেশের উপর দিয়ে আবারো তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মৌসুমের এটা চতুর্থ তাপপ্রবাহ, যেখানে তাপমাত্রার পারদ উঠেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১৯ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের ভাষায় ৪০ ডিগ্রির ওপরে গেলে সে অবস্থাকে তীব্র প্রবাহ বলা হয়। চলতি মাসে ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আভাস আগেই দিয়েছে সংস্থাটি।

এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার (২০ এপ্রিল) টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটাও অব্যাহত থাকবে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন